নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন করাটাই ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’: আইজিপি
গত বছর জুলাই আন্দোলনের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার ঘটনা মনে করিয়ে দিয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন করতে পারাই এখন ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি পালিয়ে যাচ্ছি না। আমি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামনে যাব এবং সফল হব।”
নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন করাটাই ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’: আইজিপি
