আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন চেয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, রাষ্ট্রের সংস্কার শুধু নির্বাচিত সংসদেই সম্ভব। সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তি হতে পারে।