রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে বহিরাগত এনে ক্যাম্পাসে জড়ো করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘কোনো অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশন’।