১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুল কেটে দেওয়ার পর থেকেই অসুস্থ সেই বৃদ্ধ, মামলা করলেন ছেলে

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 02:36 PM

Updated : 10 Sep 2026, 12:56 PM

জোর করে চুল কেটে দেওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন তারাকান্দার হালিম উদ্দিন আকন্দ। সত্তর বছর বয়সী এই ব্যক্তি ওই ঘটনার পর থেকে অনেকটা নীরব হয়ে পড়েছেন; নিভৃতে নিজের বাড়িতেই থাকছেন।

কোরবানি ঈদের আগে হঠাৎ করেই একদল লোক তাকে জাপটে ধরে মেশিন দিয়ে তার মাথার জট, দাড়ি ও চুল কেটে দেয়। সেই ভিডিও ভাইরাল হলে তা আবার সম্প্রতি আসে আলোচনায়। এ নিয়ে এখন মামলাও হয়েছে।  

হযরত শাহজালাল (র.) ও শাহ্ পরাণ (র.) এর এই ভক্ত ৩৭ বছর ধরে জটাধারী।