০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জোর করে চুল কেটে দেওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন তারাকান্দার হালিম উদ্দিন আকন্দ। সত্তর বছর বয়সী এই ব্যক্তি ওই ঘটনার পর থেকে অনেকটা নীরব হয়ে পড়েছেন; নিভৃতে নিজের বাড়িতেই থাকছেন।
“আমার ইচ্ছার বিরুদ্ধে যদি হাত ভেঙে দেন, এটা অপরাধ হবে না? চুলও আমার শরীরের অংশ। এজন্য ফৌজদারি মামলা হতে পারে,” বলেন আইনজীবী শাহদীন মালিক।