তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু আগামী বছর: ত্রাণমন্ত্রী
আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এসসি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।