১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রত্যেকটা পর্যায়ে চাঁদাবাজির কারণে পণ্যের মূল্য বেড়ে যায়: জাহিদ হোসেন

বিতরণ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ে বলে মনে করেন অর্থনীতি জাহিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে অংশ নিয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ বলেছেন, “উৎপাদন খরচের চেয়ে যদি বিতরণের খরচটা অনেক বেশি হয়ে যায়, তাহলে তো স্পষ্ট যে এখানে অনেক ধরনের হাতবদল হচ্ছে পণ্যটা। এবং ওই হাতবদলে প্রতিটা পর্যায়েই একজনতো কিছু মুনাফা পাচ্ছে এবং সেটা মূল্যের সাথে যোগ হচ্ছে চাঁদাবাজি। “যদি চাঁদাবাজি যোগ করেন এবং চাঁদাবাজিটা প্রত্যেকটা পর্যায়ে, তাইলে পণ্যের মূল্যের স্তরটা তো অনেক উঠে (বেড়ে) যায়।” ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছর অগাস্টে চাঁদাবাজির প্রভাব কমে যাওয়ায় পণ্যমূল্য কমার উদাহরণ টেনে তিনি বলেন, “এটা স্পষ্ট ছিল তখন যে চাঁদাবাজি না হলে মূল্যস্তরের ওপর একটা উল্লেখযোগ্য প্রভাব পড়ে এবং সেটা কতটা পড়ে তার একটা আন্দাজ আমরা সেই অগাস্ট মাসে পেয়েছি। “দুর্ভাগ্যবশত ওই শূন্যতা, যে শূন্যতা পূরণ না হলেই ভালো হত, ওই শূন্যতা পূরণ করতে খুব একটা সময় লাগে নাই। মানে অগাস্টের শেষ থেকে আমরা দেখতে পেলাম যে নতুন খেলোয়াড়রা এসে হাজির হয়েছেন। একই খেলা আবার পুনরায় চালু হয়ে গেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 09:49 PM

Updated : 02 Sep 2026, 01:27 AM

প্রত্যেকটা পর্যায়ে চাঁদাবাজির কারণে পণ্যের মূল্য বেড়ে যায়: জাহিদ হোসেন