ডাকসু সংগ্রহশালায় টানানো হল গোলাম আযমকে জুতাপেটা করার সেই ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় টানিয়ে দেওয়া হয়েছে, গোলাম আযমকে জুতাপেটা করার সেই ঐতিহাসিক ছবি। ‘সংস্কারের’ অংশ হিসেবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি টানানো হয়েছিল ডাকসুর সংগ্রহশালায়। সোমবার সেসব ছবি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা বায়তুল মোকাররমের সামনে ১৯৮১ সালে গোলাম আযমকে জুতাপেটা করার সেই ছবিটি সেখানে ঝুলিয়ে দেন।