১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বড় বাজেট বাস্তবায়নে যেন অর্থনীতিটা ‘ঋণ ফাঁদে’ পড়ে না যায়: মোস্তাফিজুর রহমান

শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় জোর দিয়ে বার্ষিক সরকারি ব্যয়ের যে ছক কষছে বিএনপি সরকার, তা বাস্তবায়ন করতে গিয়ে খাদে থাকা অর্থনীতি আবার যেন ‘ঋণ ফাঁদে’ পড়ে না যায়, তা বিবেচনায় রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদি মোস্তাফিজুর রহমান। মধ্যম আয়ের অনেক দেশ যে এ ধরনের ‘ঋণ ফাঁদে’ পড়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলছেন, ‘ঝুঁকির’ কথা মাথায় রেখে নতুন সরকারকে নতুন অর্থবছরে ব্যয় সাশ্রয়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সুশাসন ও রাজস্ব আহরণ বাড়ানোর দিকে নজর দিতে হবে। আসছে বাজেট সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত আয়োজন ইনসাইড আউটে দেশের অর্থনীতির হালচাল, বাজেট প্রত্যাশা আর ঝুঁকি নিয়ে খোলামেলা কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান। বিএনপি সরকারের সামনে চ্যালেঞ্জগুলো তুলে ধরতে গিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অবকাঠামো মিলে বার্ষিক উন্নয়ন কর্মসূচিগুলো যখন সরকার বাস্তবায়ন করতে যাবে, তখন রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দাঁড়াবে চলতি অর্থবছরের প্রকৃত রাজস্ব আহরণের ৩৫-৪০ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 10:49 PM

Updated : 11 Sep 2026, 03:57 PM