২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আশপাশের দেশ সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে, আমরা আঙ্গুল চুষছি: ইউনূস

বঙ্গোপসাগরের তলদেশে গ্যাসের মজুদ বাংলাদেশ এখনো পুরোপুরি কাজে লাগাতে না পারায় হতাশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “বিরাট বঙ্গোপসাগর আমাদের। আপনারা শুনেছেন কোনোদিন, সমুদ্র থেকে গ্যাস পেয়েছি? কিন্তু আশপাশের দেশগুলো সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে, আমাদের গ্যাসও তারা নিয়ে যাচ্ছে। ওখানে কোনো সীমারেখা, কোনো বর্ডার আছে নাকি? পাইপ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের আঙ্গুল চুষছি বসে বসে।” শনিবার নিউ ইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “সমুদ্রের নিচে গ্যাস আছে এটা নিশ্চিত, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা যদি এগুলোও খেতে না পারি, এর থেকে দুঃখ করার মত আর কি থাকতে পারে!”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 03:16 PM

Updated : 02 Sep 2026, 01:22 AM

আশপাশের দেশ সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে, আমরা আঙ্গুল চুষছি: ইউনূস