শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
শারীরিক অবস্থা বিবেচনা করে এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। শনিবার বিকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।