স্থানীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: বিএনপি-জামায়াতের মতভেদ
জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের দাবি জানালেও, এর পক্ষে নয় বিএনপি। জামায়াতের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘তাহলে কি পাঁচ বছর ক্ষমতায় থাকবে তত্ত্বাবধায়ক সরকার?’