রোববার চুরির ঘটনায় নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভ জাদুঘর। আনুমানিক ৮৮ মিলিয়ন ইউরো (১০২ মিলিয়ন ডলার) মূল্যের ঐতিহাসিক রাজকীয় অলংকার চুরি হয়ে যায়। ওই ঘটনার তিন দিন পর বুধবার জাদুঘরটি আবার খোলা হয়েছে।