দাবি না মানলে, এটি সরকার পতনের আন্দোলনে পরিণত হবে: তাহের
দাবি মেনে না নিলে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ‘লং মার্চ’ করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় পথসভা করা হয়, সেখানে কথা বলেন তিনি।