পাটগ্রাম সীমান্তে ‘রাবার বুলেট ছুড়ে’ ৫ নৌকা নিয়ে গেল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে নদী থেকে বালু-পাথর তোলার সময় বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। পরে শ্রমিকদের ফেলে যাওয়া পাঁচটি নৌকা নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ ঘটনায় কেউ আহত হননি বলে তথ্য দিয়েছেন তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর সহকারী পরিচালক কারিমুল ইসলাম। বিএসএফের গুলি ছোড়ায় প্রতিবাদ করেছে বিজিবি।