সিলেট টেস্টে জয়ের মঞ্চ প্রস্তুত ছিল আগের দিনই। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট। দিনের প্রথম ঘণ্টায় মোহাম্মাদ রিজওয়ান ও সাজিদ খান দ্রুত রান তুলে কিছুটা আশা জাগালেও এই জুটি ভাঙার পর আর কোনো রান ছাড়াই গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস। প্রথম সেশনেই জয় নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল।