ইলিয়াস আলীকে অপহরণ জিয়াউল আহসানের নেতৃত্বেই: প্রধান কৌঁসুলি
বিএনপি নেতা ইলিয়াস আলী ‘গুম’ ও হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ সংঘটিত হয় বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় সেনাহেফাজতে থাকা উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।