নিউ ইয়র্কে হিট প্ল্যান চালু, বয়স্ক ও গৃহহীনদের জন্য বিশেষ ব্যবস্থা
সম্ভাব্য তাপপ্রবাহের কারণে নিউ ইয়র্ক সিটি তাদের জরুরি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। শহরের পাঁচটি অঞ্চলজুড়ে কুলিং সেন্টার খোলা হয়েছে, সেবা দিচ্ছে কুল ভ্যান। গৃহহীন ও বয়স্ক বাসিন্দাদের সহায়তায় বাড়ানো হয়েছে আউটরিচ টিম। পূর্ব যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে অনুভূত তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।