যা ইতিহাস বিকৃত করে, তা দ্রুত সরাতে হবে: ছাত্র ইউনিয়ন সম্পাদক
ইতিহাস ‘বিকৃত করে’ এমন যেসব ছবি ডাকসু সংগ্রহশালায় ঠাঁই পেয়েছে, সেসব দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ। তিনি বলেছেন, “ইতিহাসকে বিকৃত করে তারা পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে চায়।” ডাকসু সংগ্রহশালা ‘সংস্কারের’ অংশ হিসেবে সেখানে ঠাঁই পেয়েছিল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি; সরানো হয়েছিল শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছবি। সোমবার এর প্রতিবাদ জানিয়েছে তিনটি ছাত্রসংগঠন৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রকাশিত: ২০:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৬