স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন ধরে ফেলতে পারি: ইউনূস
স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে বিনাশ করার তাগিদ দিয়ে প্রধান উপেদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।” মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, “আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য।”
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন ধরে ফেলতে পারি: ইউনূস
