জহির রায়হানের রূপকে যেভাবে ধরা দিয়েছিল বন্দি বাংলাদেশ
‘জীবন থেকে নেয়া’ নিছক একটি চলচ্চিত্র নয়। এর গল্প এক ধরনের আয়না; যেখানে আমরা বারবার আমাদের সময়, সমাজ এবং নিজেদের বাস্তবতার প্রতিচ্ছবি দেখতে পাই। তাই ব্রিগেডিয়ার রাও ফরমান আলীর হুমকি উপেক্ষা করে যে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল, তা আজ ৫৪ বছর পর আরও বেশি প্রাসঙ্গিক।