১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
মাদানি ও মওদুদী—দুজনেই ব্রিটিশ ভারতে মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন; অথচ তাদের বিরোধিতার ভিত্তি ছিল সম্পূর্ণ ভিন্ন ও পরস্পরবিরোধী। একজনের কাছে প্রশ্নটি ছিল ভূরাজনৈতিক ও কৌশলগত, অন্যজনের কাছে সম্পূর্ণ আদর্শিক ও ধর্মতাত্ত্বিক। যৌথ জাতীয়তাবাদ (মুত্তাহিদা কওমিয়্যত) বনাম ইসলামি রাষ্ট্র (ইসলামি রিয়াসত)— সেই ঐতিহাসিক দ্বন্দ্ব আজও কেন বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় সমানভাবে প্রাসঙ্গিক?