সংস্কার ও গণভোটের প্যাঁচে বাংলাদেশের গণতন্ত্র
ঐকমত্য কমিশন কঞ্চি হলে, সংসদ হলো বাঁশ। অথচ এই কমিশন বলেছে, জুলাই সনদের সংবিধান সংস্কারের ধারাগুলো পরবর্তী সংসদ ২৭০ পঞ্জিকা দিবসের মধ্যে বাস্তবায়ন না-করলে স্বয়ংক্রিয়ভাবে এগুলো সংবিধানের তফশিলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কঞ্চি কি বাঁশকে ছাপিয়ে সংবিধানকে নিজের তফশিলে বন্দি করতে পারে?