বল নাকি খেলা দখল: আর্জেন্টিনার সামনে অন্য এক স্পেন
স্পেনের ঐতিহ্য ‘ফ্ল্যামেনকো’ নাচ যেমন তীব্র আবেগ আর নিখুঁত ছন্দের যুগলবন্দি, স্প্যানিশ ফুটবলও কি ঠিক তেমনই? টিকিটাকার আত্মাকে অক্ষুণ্ণ রেখে তার শরীর বদলে দেওয়া বর্তমান স্পেনের লক্ষ্য শুধু বলের দখল নয়, ফুটবল বিশ্বকাপে বিজয় অর্জন।