১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে সোনার গহনা। কয়েক দিন ধরেই প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার আশপাশে ঘোরাফেরা করছিল। তবে মঙ্গলবার সেই দাম দুই লাখ টাকার মাইলফলক ছুঁয়ে ফেলেছে।
দাম বাড়ায় সোনার দোকানগুলোতেও ক্রেতা কমতির দিকে।