২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ঢাকা ও চট্টগ্রাম জলাবদ্ধতাসহ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
“আজ থেকেই দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেড়ে যাচ্ছে। আগামী ১২ থেকে ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। তবে সংকেত আপাতত বাড়ছে না। অর্থাৎ ৩ নম্বর সংকেতই বহাল থাকছে।”
বাংলাদেশে তীব্র ঝড়ের কোনো আশঙ্কা নেই, বলেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সবচেয়ে বেশি ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে।