মৃত ব্যক্তির জীবিত হওয়া এবং জুলাইয়ের ভূতুড়ে মামলা সমাচার
যিনি ‘নিহত’ তিনি সৌদিতে খেজুর পাড়ছেন, আর যিনি ‘বাদী’ তিনি নিখোঁজ! চব্বিশের জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে যে নতুন ‘ফ্র্যাঞ্চাইজি মামলা লিমিটেড’ ব্যবসা চালু হয়েছে, তার ভেতরের ভুতুড়ে ও অলৌকিক সমাচার। প্রকৃত শহীদদের রক্ত কীভাবে এই ভুয়া মামলার সাগরে হারিয়ে যাচ্ছে?