অজুহাত দিতে চাই না, ভালো দলের কাছে হেরেছি: বাটলার
উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ম্যাচ হারা নিয়ে বলতে গিয়ে বাটলারের সরল স্বীকারোক্তি, “কোনো অজুহাত দিতে চাই না। আমরা ভালো দলের কাছে হেরেছি।”