এটা কিছু হলো? সাইকেলকে আরও দামি করার প্রয়োজন কী?
সাইকেল কোনো বিলাসপণ্য নয়, এটি লাখো মানুষের অর্থনৈতিক স্বাধীনতার মাধ্যম। শিক্ষার্থীর স্কুল-কলেজে যাওয়া, শ্রমিকের সময়মতো কারখানায় পৌঁছানো কিংবা ডেলিভারি কর্মীর রুটি-রুজির চাকা ঘোরে এই সাইকেলেই। একে দামি করার পেছনে সামাজিক ও পরিবেশগত মূল্য কতখানি?