স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়িতে ইউনূস; সময় কাটালেন স্বজন সান্নিধ্যে
একদিনের সফরে চট্টগ্রামে গিয়ে হাটহাজারী উপজেলায় পৈতৃক বাড়ি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাথুয়া গ্রামে স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সময় কাটান তিনি। আঞ্চলিক ভাষায় কুশল বিনিময় করে গ্রামবাসীর দোয়া প্রার্থনা করেন সরকারপ্রধান।