২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রাষ্ট্রের নীরবতায় ফুলেফেঁপে বিকশিত হচ্ছে ধর্মীয় উগ্রতা। বাংলাদেশ এগোচ্ছে আত্মবিনাশী পথে, যে পথের বাঁকে ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ কিনা জিজ্ঞেস করার মতো মানুষের বড্ড অভাব দেখা দিয়েছে।
আবুল সরকারের মুক্তি এবং বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে সামাজিক সংগঠন সম্প্রীতি যাত্রা।
সামাজিক সংগঠন সম্প্রীতি যাত্রার আয়োজনে শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকদের দাবি, জুলাই মঞ্চের আহ্বায়কের নেতৃত্বে এই হামলা চালানো হয়। আবুল সরকারের মুক্তির দাবি এবং বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে এ আয়োজন করে সম্প্রীতি যাত্রা।
“যে স্থানটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, সেটি এখন অস্তিত্বের সংকটে," বলা হয় বিবৃতিতে।
মসজিদ, মন্দির, মাজার, আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কাজ করার কথা বলছে এ ‘প্ল্যাটফর্ম’।