সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ এখন আদালতের এখতিয়ার: ইসি সচিব
সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি নিয়ে হাই কোর্টে ১৪টি রিট মামলা দায়ের হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, ‘বিষয়টি এখন আদালতের এখতিয়ার’। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনি প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর’।