২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
এ ঝড়ের কারণে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা পুরু তুষার ও বরফের চাদরে ঢাকা পড়ে আছে।
প্রবল শীতকালীন ঝড়ে উত্তরপূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলের টেক্সাস পর্যন্ত অঞ্চলজুড়ে ‘প্রাণ সংহারী’ পরিস্থিতি বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) জানিয়েছে, ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া জরুরি আবহাওয়া পরিস্থিতি ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের আরকানস, টেক্সাস, জর্জিয়া, উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনাসহ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।