তিন দাবিতে শাহবাগ অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা
শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা ব্যক্তিরাই যেন নিজেদের প্রকৌশলী লিখতে পারেন, সেই ব্যবস্থাসহ তিন দাবিতে মঙ্গলবার ঢাকায় শাহবাগ মোড় অবরোধ করেন একদল শিক্ষার্থী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।