‘গভীর সমুদ্রের মাছ আহরণে মালয়েশিয়ার বিনিয়োগ চাইবে বাংলাদেশ’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে দেশটির কাছে গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য বিনিয়োগে আহ্বান জানানো হবে, এ কথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইলেকট্রিক ভেহিকল তৈরির বিষয়েও দেশটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।”