২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
“যমুনা প্রস্তুত হতে মাসখানেক সময় লাগবে। তার আগ পর্যন্ত উনি যেখানে আছেন, সেখানেই থাকবেন বলে শুনেছি।”
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিল পিটিয়ে এবং জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে হাই কোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা অভিমুখী পদযাত্রা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে আটকে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই আন্দোলনে যোগ দিয়েছে বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েটের শিক্ষার্থীরা।
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে মঙ্গলবার রাতে চার দলের সঙ্গে বৈঠকের পর, বুধবার আরও ১২টি রাজনৈতিক দল এবং একটি জোটের নেতাদের সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় সরকারের কোনো উপদেষ্টার প্রতিক্রিয়া দেখতে পাননি বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় রাকিবুল ইসলাম। বিকালে শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচিতে তিনি বলেছেন, বিচারে গাফিলতি বা সদিচ্ছার অভাব দেখলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদযাত্রা করবে ছাত্রদল; সেই কর্মসূচি রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই।
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের মিছিল আটকে দিয়েছে পুলিশ। লংমার্চে আসা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে এবং জলকামান ব্যবহার করে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ২৫ জন। পুলিশের বাধার মুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এদিন বিকাল থেকে রাত পর্যন্ত এসব দলের নেতার সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। দলগুলোর প্রতিনিধিরা বৈঠকে রাজনীতিতে সংস্কার ও নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।