২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়লেন সাহাবুদ্দিন চুপ্পু। তার সময়কালে নানা ঘটনার সাক্ষী হয়েছেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ‘ফ্যাসিবাদের’ শেকড় গেড়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।
“আহ্সান সাহেবকেও পদত্যাগ করতে হয়েছে, এটা ছিল আরও বিচিত্র, পৃথিবীর ইতিহাসে এমন নজির ছিল না,” বলেন সাবেক সচিব আব্দুল আউয়াল মজুমদার।
ওই এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান করা গোটা দশেক আন্দোলনকারীর সঙ্গে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।
‘রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে’ সিদ্ধান্তে আসা যেতে পারে বলে জানিয়েছেন নাহিদ।
“রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যেটা জাতির কাম্য নয়।”
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে সোচ্চার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, “দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণ করতে হবে না হয় আমরা যেকোনো সময় বঙ্গভবন ঘেরাও করব।”