আমরা কেন পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য যাব?
যে দেশ আজও একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চায়নি, উল্টো তাদের পাঠ্যবইয়ে বাংলাদেশ সৃষ্টির ইতিহাসকে বিকৃত করে মুক্তিযোদ্ধাদের ‘দাঙ্গাবাজ’ বানাচ্ছে—সেই পাকিস্তানের শিক্ষাব্যবস্থার ‘ব্যাপক উন্নয়নে’ মুগ্ধ আমাদের শিক্ষামন্ত্রী! কিন্তু ইউনেস্কো, নেচার ইনডেক্স কিংবা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর বাস্তব পরিসংখ্যান কী বলছে?