নির্বাচন কমিশন 'যোগ্যতার সঙ্গে' কাজ করছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু সমস্যা সব সময়ই থাকে, যা নতুন কোনো বিষয় নয়। তার কথায়, নির্বাচন কমিশন 'যোগ্যতার সঙ্গে' তাদের কাজ করছে। সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।