মিটফোর্ডের ঘটনার ভিডিও নিয়ে বিএনপির প্রশ্ন
মিটফোর্ডের ঘটনায় একটি চিহ্নিত মহল ‘পরিকল্পিতভাবে’ বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বের ‘চরিত্র হননের দুঃসাহস করেছে’ বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, ‘অপপ্রচারের সামগ্রী’ আগে থেকেই তৈরি করে রাখা ছিল। ‘বিনা বাধায়’ মিটফোর্ডের ঘটনার ভিডিও ধারণ, ৯ তারিখের ভিডিও ১১ তারিখে জুমার নামাজের পর নির্দিষ্ট আইডি থেকে ছড়ানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি।