২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
গণভোটের প্রশ্ন পড়তেও ভোটাররা সময় নিয়েছেন জানিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “যিনি না পড়ে সিল দিয়েছেন ২ মিনিটে শেষ করেছেন। আবার যিনি পড়েছেন, ৭/৮ মিনিটও সময় নিয়ে ভোট দিয়েছেন।”
“মক ট্রায়ালে যে অভিজ্ঞতা হলো—ভোটারদের ভোট দিতে একটু সময় লাগে; যার কারণে লাইন লম্বা হয়ে যেতে পারে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শনিবার ঢাকায় ‘মক ভোটিং’ (ভোটের মহড়া) আয়োজন করে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মহড়া চলে।
“আমরা অনুমানের ভিত্তিতে আগাইতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাইতে চাই,” বলেন তিনি।