১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
দেশজুড়ে প্রায় আড়াই কোটি শিশুর জন্য রোববার হয়ে গেল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এদিন সকালে ঢাকার আজিমপুর মাতৃসদন ও শিশু হাসপাতালে শিশুদের দেওয়া হয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সিদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
নগরীতে নিয়মিত টিকা কেন্দ্রগুলোর পাশাপাশি বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে পথশিশুদেরও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।