২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
“বর্ষণের কারণে রাজধানীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে।”
সর্বোচ্চ ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
“পানি নেমে গেছে কিছু জায়গায়। পুরোপুরি নেমে গেলে ক্ষতির পরিমাণটা নিরূপণ হবে,” বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ওবায়দুর রহমান মণ্ডল।
গত এক সপ্তাহের ভারি বৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। সাত জেলায় এখনো পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজারের বেশি। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে।
“একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয়,” বিজ্ঞপ্তিতে বলেছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ভোর থেকে তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তাতে সবচেয়ে বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। কাউকে হাঁটুসমান পানি ভেঙে, কাউকে আবার নৌকায় করে কেন্দ্রে যেতে হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষা এ স্থগিতাদেশের আওতাভুক্ত থাকবে না।
চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলা বন্যা এবং জলাবদ্ধতার কবলে পড়েছে।