০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নয়টি সীমান্ত জেলার জমি ৩১ মার্চের মধ্যে হস্তান্তর করতে বলেছে কলকাতা হাই কোর্ট।
এক দশকে বাংলাদেশ সীমান্ত দিয়ে ৭৫২৮টি অনুপ্রবেশ চেষ্টার ঘটনায় ১৮ হাজার ৮৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বলেন নিত্যানন্দ রায়।
ভারত–বাংলাদেশ সীমান্তে ‘পুশ-ইন’কার্যক্রম শুধু অভিবাসন নয়; এটি দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন ও দুর্বল জনগোষ্ঠীর মানবাধিকারের ওপর গভীর প্রভাব ফেলছে।
সীমান্তের লাভজনক পাচারচক্র ভাঙতে হলে ভারত ও বাংলাদেশকে কেবল আইন প্রয়োগ নয়, দারিদ্র্য, সাংস্কৃতিক প্রথা, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা ও বিচার ব্যবস্থার ধীরগতির মতো মূল কারণগুলোর ওপর আঘাত হানতে হবে।
লালমনিরহাটের তিন উপজেলার পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে তাদের সে প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয়রা।
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেয় সীমান্তের বাসিন্দারা। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এই ঘটনা ঘটে।