২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ—এই তিনটি অনন্য ঘটনা বৈশাখী পূর্ণিমা তিথিতে ঘটেছিল বলেই বৈশাখী পূর্ণিমার অপর নাম বুদ্ধ পূর্ণিমা।
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে রোববার প্রার্থনা, শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গলশোভার আয়োজন করে পার্বত্য ভিক্ষু সংঘ। সকালে দীঘিনালার মাইনী ভ্যালি থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শান্তিপুরের কাল্যেবলি সাধনা মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর পূর্ব রাজারকুল ঘাটে আয়োজন করা হয় শত বছরের ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসব।
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বুধবার নানা আয়োজনে উদযাপিত হয়। উৎসবের দিনটিতে প্রার্থনা, শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা।