০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
আপাত ব্যর্থ, চরম অভিমানী, ভেতর থেকে ক্ষয়ে যাওয়া অথচ অপার দানশীল আমার ভাইটিকে অনন্তলোকে একটু শান্তিতে থাকতে দিন। তিনি তো সব হারিয়েও অন্যের পাশে দাঁড়াতে দ্বিধা করেননি। নিজের কষ্ট গোপন করে বারবার অন্যকে হাসিয়েছেন, বাঁচিয়েছেন।
বিভুরঞ্জন সরকার—বোদা, পঞ্চগড় আর ঠাকুরগাঁওয়ের এক কিংবদন্তির নাম। সমকাল তাকে যথার্থ মূল্যায়ন দিতে না পারলেও, মানুষের হৃদয়ে তিনি থেকে যাবেন প্রেরণার প্রতীক হয়ে।