আগুনে পুড়ছে ময়লার ভাগাড়, ধোঁয়ায় অস্বস্তি
রাজধানীর মাতুয়াইলে ময়লা ফেলার ভাগাড়ে আগুন জ্বলছে দিন দশেক ধরে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে বড় এ ময়লা ফেলার স্থানে আগুনের কারণে তৈরি বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠেছে আশপাশের জনজীবন। স্থানীয়রা বলছেন, রোজার প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি তারা প্রথম আগুন জ্বলতে দেখেন, যা এখন বাড়ছেই।