২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীরক্ষা বাঁধে ধস নেমেছে। রোববার থেকে বাঁধের একশ মিটার অংশ ধসতে থাকে। এতে জেলার ভূঞাপুর-তারাকান্দি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খুলনায় ঢাকি নদীর জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। ভেসে গেছে মাছের ঘের, পুকুর ও আমনের ক্ষেত। দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দিরসংলগ্ন বাঁধ ভেঙে এ অবস্থা।
৯০০ মিটার বাঁধের প্রায় ১০০ মিটার জায়গার ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে।
পানিবন্দি হয়ে পড়েছেন তিন শতাধিক পরিবার।
এর মধ্যে তিন উপজেলায় ১১৫টি পরিবারের ৩৪৭ জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ইতোমধ্যে সড়কের একটি অংশ ও সেতু নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে পড়েছে ৬০টি বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, স্কুল, মন্দির, কমিউনিটি ক্লিনিক, পানির ট্যাংকিসহ অসংখ্য স্থাপনা।
কুমিল্লার ১৪ উপজেলায় এখনও ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি আছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বুধবার রাতভর মৌলভীবাজার শহরের বেড়িবাঁধে বালি ভর্তি বস্তা দিয়ে শহর রক্ষার চেষ্টা করেছেন কয়েকশত স্বেচ্ছাসেবী।