শহরে ফুটবলের হাওয়া
ফুটবল বিশ্বকাপ এলে তার হাওয়া লাগে বাংলাদেশেও। অলিগলিসহ বিভিন্ন স্থাপনা ছেয়ে যায় বিভিন্ন দেশের পতাকায়। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বরাবরই বেশি, তবে ইরানসহ অন্যান্য দেশের পতাকাও চোখে পড়ে। পতাকা টানানোর পাশাপাশি পছন্দের দলের জার্সি পরে থাকতেও পছন্দ করেন সমর্থকরা।