ফুটবল বিশ্বকাপে প্রতি গোলের দাম কত?
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মোট অর্থনৈতিক উৎপাদন হতে যাচ্ছে ৮০.১ বিলিয়ন ডলার। এই বিশাল অংককে যদি আমরা ১৭২টি গোল, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপে হয়েছিল, তা দিয়ে ভাগ করি, তবে প্রতি গোলের অর্থনৈতিক কর্মকাণ্ড গিয়ে ঠেকবে ৪৬৬ মিলিয়ন ডলারে! ফুটবল বিশ্বকাপের উন্মাদনা কতটা মাঠের, আর কতটা ব্যবসার?